বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI
বনসৃজন প্রকল্প - বাংলা রচনা | Bengali Essay on Forestry Project | Bangla Paragraph Writing for Class III - VI বনসৃজন প্রকল্প পৃথিবীতে প্রাথমিক প্রাণের বিকাশ ঘটেছে উদ্ভিদের মধ্যে। উদ্ভিদই আদি প্রাণ। শুধু আদি প্রাণ নয়—বৃক্ষলতাদি, উদ্ভিদরা মানুষের পরম বন্ধু। নানাভাবে উদ্ভিদ মানুষের উপকার সাধন করে। এক কথায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা উদ্ভিদের উপর বিশেষভাবে নির্ভরশীল।সভ্যতার আদিতে পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল কম। তাই মানুষের যা প্রয়ােজন তা মিটিয়েও উদ্ভিদ থাকত অপর্যাপ্ত। কিন্তু পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যাবৃদ্ধিহেতু উদ্ভিদ পরিমাণে যথেষ্ট কমে গেল। নিত্য প্রয়ােজনে মানুষ একের পর এক গাছপালা শেষ করতে লাগল। বিরাট বিরাট বনজঙ্গল কেটে বনভূমি নিঃশেষ করে বসতবাটি গড়ে তুলল। এর ফল হল ভয়াবহ। পরিবেশ দূষিত হল, নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হল, মানুষের চোখের সামনে থেকে শ্যামল সৌন্দর্য অন্তর্হিত হল। মানুষ হলস্বার্থপর -তার সুকোমল বৃত্তি সব কোথায় চলে গেল।মানুষের পরম বন্ধু গাছপালা। তারা ফুল দেয়, ফল দেয়। গাছ থেকে মানুষ পায় জ্বালানি কাঠ, কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয়। গাছপালা ভূমির ক্ষয়রােধ করে। ...