বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI
জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ - বাংলা রচনা | Bengali Essay on Popular Competition: Quiz | Bangla Paragraph Writing for Class III - VI জনপ্রিয় প্রতিযোগিতা: ক্যুইজ বর্তমান 'ক্যুইজ’ শব্দটির সঙ্গে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ বিশেষভাবে পরিচিত। ছাত্রসমাজের আকর্ষণ ক্যুইজের প্রতি খুবই বেড়ে গেছে। 'ক্যুইজ’ ইংরেজি শব্দ। এর অর্থ হল হালকা ও সহজভাবে বুদ্ধির খেলা। খেলাচ্ছলে বিচিত্র জ্ঞান-বিজ্ঞান শিক্ষার একটি বিশিষ্ট প্রক্রিয়া হল ক্যুইজ। ক্যুইজ প্রতিযােগিতা এখন বেশ চালু হয়ে গেছে। এর সাহায্যে জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা যায়।ক্যুইজ হল জ্ঞানের এক-একটি হীরকখণ্ড। নানা বিষয়ে মােটামুটিভাবে জ্ঞান লাভ করা যায় ক্যুইজের মাধ্যমে। আজকাল স্কুলে দু-দল ছাত্রছাত্রীর মধ্যে ক্যুইজ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। একজন বিচারক থাকেন তাকে বলা হয় ক্যুইজ-মাস্টার। তিনি ছাত্রছাত্রীদের নানা প্রশ্ন করেন। যে পক্ষ বেশি নম্বর পায়, তারাই বিজয়ী বলে ঘােষিত হয়। আজকাল রেডিয়াে, দূরদর্শন, স্কুলকলেজে ক্যুইজ প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়। এর ফলে ক্যুইজের প্রতি শহর ও গ্রামাঞ্চলের লােকের আকর্ষণ বেড়ে গেছে। ক্য...