বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
| কলকাতা - বাংলা রচনা | Bengali Essay on Kolkata | Bangla Paragraph Writing for Class III - VI |
কলকাতা
কলকাতা মহানগরী গড়ে উঠেছে সুতানুটি, গােবিন্দপুর আর কলকাতা এই তিনটি গ্রাম নিয়ে।ইংরেজরা জমিদার সাবর্ণ চৌধুরীর কাছ থেকে ওই তিনটি গ্রাম কিনে নেয়। আর জোব চার্নক এই শহরের পরিকল্পনা প্রস্তুত করেন। একসময় এই কলকাতাই ছিল ভারতের রাজধানী। কিন্তু স্বাধীন ভারতের কলকাতা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজধানী ও প্রাণকেন্দ্র। কলকাতার প্রধান দর্শনীয় স্থান যাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, বিড়লা তারামণ্ডল, পাতাল রেল, নিক্কোপার্ক প্রভৃতি। কলকাতায় জন্মগ্রহণ করেছেন একালের ও সেকালের অনেক মহাপুরুষ। বাঙালির জাতীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের প্রতীক এই মহানগরী। ১৯৮৯-৯০ সালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার তিনশত বর্ষপূর্তি উৎসব পালন করা হয়।
![]() |
| কলকাতা - বাংলা রচনা | Bengali Essay on Kolkata | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
| কলকাতা - বাংলা রচনা | Bengali Essay on Kolkata | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
| কলকাতা - বাংলা রচনা | Bengali Essay on Kolkata | Bangla Paragraph Writing for Class III - VI |



