বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ এ উৎসবটি পালিত হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি আছে, তারা সবাই উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে। বাংলাদেশে এক সময় এই দিনে পূন্যহ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে। এখন হালখাতা, মঙ্গল শোভাযাত্রা, কবিগান, যাত্রা, বৈশাখী মেলা, আবৃতি-নাচ গানে মুখরিত থাকে সারাদেশ। এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ। এদিনে শহর অঞ্চলেও পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং। নববর্ষের দিনে ছেলেরা পাজামা-পাঞ্জাবি এবং মেয়েরা নানা রঙের শাড়ী পড়ে নববর্ষের আনন্দে মেতে ওঠে। চারদিকে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ। বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব। বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI বাংলা নববর্ষ | পহেলা বৈশাখ - বাংলা রচনা | Bengali Essay on Bengali New Year | Bengali Paragraph Writing for Class III - VI
![]() |
| কাগজ - বাংলা রচনা | Bengali Essay on Paper | Bangla Paragraph Writing for Class III - VI |
কাগজ
অতি প্রাচীনকালে মানুষ গাছের বাকল, মাটি, পাথর, ধাতুর ফলক প্রভৃতি জায়গায় লিখত ৷ প্রাচীন মিশরের মানুষ ‘প্যাপিরাস’ নামে গাছের ছাল থেকে তৈরি একরকম চওড়া জিনিসে লিখত I এই ‘প্যাপিরাস’ শব্দ থেকেই ইংরেজি ‘ পেপার’ শব্দটি এসেছে I কাগজ তৈরি হয় একপ্রকার ঘাস থেকে I তারপর চীন দেশে কাগজ তৈরি হয় I পশ্চিমবঙ্গের রানিগঞ্জ, টিটাগড় ও চাকদাতে কাগজের কল আছে I কাগজ তৈরি হয় পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই । আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে কাগজ তৈরি হয় I কাগজ দিয়ে বই ছাপা হয় এবং এই কাগজের ওপর আমরা লিখি I আমরা দেশ বিদেশের খবর জানতে পারি খবরের কাগজ থেকে ৷ প্যাকিং, সাজসজ্জা প্রভৃতির জন্যও প্রয়োজন হয়কাগজের I বর্তমান পৃথিবীতে কাগজ একটি অতি প্রয়োজনীয় জিনিস I শিক্ষার ক্ষেত্রে কাগজ একটি অপরিহার্য বস্তু_কাগজ ছাড়া সবকিছুই অচল ৷
![]() |
| কাগজ - বাংলা রচনা | Bengali Essay on Paper | Bangla Paragraph Writing for Class III - VI |
![]() |
| কাগজ - বাংলা রচনা | Bengali Essay on Paper | Bangla Paragraph Writing for Class III - VI |



