কাক - বাংলা রচনা | Bengali Essay on Crow | Bangla Paragraph Writing for Class III - VI কাক কাক খুব পরিচিত পাখি । পৃথিবীর সব জায়গায় কাক দেখা যায়। কাক দু-জাতের দাঁড়কাক ও পাতিকাক। দাঁড়কাক আকারে বড়াে, গায়ের রং কুচকুচে কালাে। পাতিকাক আকারে ছােটো, গায়ের রং কিছুটা হালকা কালাে। কাকের ঠোঁট বেশ শক্ত। গলার আওয়াজ কর্কশ। চাল, ডাল, ভাত, রুটি, পাকা ফল, মাছ, মাংস সবকিছুই কাকের খাদ্য। কাক , গােরু , ছাগল, কুকুর , বিড়ালের পচা- গলা লাশ করে খেতেও ভালােবাসে। এমনকি কফ, ময়লা আবর্জনা সবকিছু খায় বলে কাক কে ঝাড়ুদার পাখি বলে। কাক খুব চালাক পাখি । ছোঁ মেরে খাবারদাবার নিয়ে পালায়। খড়কুটো দিয়ে গাছের ডালে বাসা বানায় এবং সেখানে ডিম পাড়ে। এদের মধ্যে বেশ একতা দেখা যায়। কোনাে কাক বিপদে পড়ে চিৎকার করলেই অন্য কাকেরা দলবেঁধে সাহায্যের জন্যে ছুটে আসে। কোনাে কাক মারা গেলে অন্য কাকেরা তাকে ঘিরে শােক প্রকাশ করে। কাক - বাংলা রচনা | Bengali Essay on Crow | Bangla Paragraph Writing for Class III - VI কাক - বাংলা রচনা | Bengali Essay on Crow | Bangla Paragraph Writing for Cla...